• ঢাকা দেশজুড়ে
  • বাগেরহাটে তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতারন

বাগেরহাটে তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতারন

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ দেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পযন্ত জেলার ৬টি উপজেলার ভিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতারন করেন।

জেলার চিতলমারী ও কচুয়া উপজেলায় যুবদলের কেন্দ্র্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রামপাল ও মংলা উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান গণসংযোগ ও লিফলেট বিতারন করেন।

এ সময় লিফলেট বিতরণ শেষে পৃথক পৃথক পথসভায় বক্তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রী কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মীরা।