
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে : নিখোঁজের ৫ দিন পর শেরপুরের ব্রাহ্মপুত্র ব্রিজের নিচের বালুরচর থেকে এরশাদ আলী (৫৮) নামের এক কবিরাজের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার সময় সদর থানার পুলিশ বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এরশাদ কবিরাজ শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ আলী কবিরাজ গত ১৭ অক্টোবর নিজ বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরে সোমবার তার মরদেহ পাওয়া যায় ব্রাহ্মপুত্র নদীর পাড়ে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে জমিজমা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়েও তিনি খুন হতে পারেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তদন্তে মাঠে রয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...