
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, “পলায়নকারী খুনি হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন সেটা স্ববিরোধিতা এবং পাগলের প্রলাপ৷ সংসদ ভেঙে দেবার পর প্রধানমন্ত্রী আর পদে থাকে না৷ চুপ্পু সাহেবকে বলবো পদত্যাগের কাগজ খোঁজার কোন দরকার নাই কারণ শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল।”
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাষ্ট্র সংষ্কারে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত রাজধানীর খিলখেত থানা এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোমিনুল আমিন বলেন, “বাংলাদেশের কোথাও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বা তাঁদের দোসরদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না৷ সংষ্কারের প্রথম শর্তই এটা। রাষ্ট্র সংষ্কারের পূর্বে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংষ্কৃতি সম্পর্কে জনগণের মধ্যে গড়ে উঠা আবহমানকালের ধারণায় পরিবর্তন আনতে হবে।”
জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় এনডিএম মহাসচিব বলেন, “আমরা শুরু থেকেই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে এসেছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার লক্ষ্যে অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরাসরি রাষ্ট্রপতির অধীনে আনতে হবে৷ তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কিছু ক্ষমতা প্রদান করতে হবে৷ তবে আওয়ামী ফ্যাসিবাদের ক্রীড়ানক চুপ্পু সাহেবের মত রাষ্ট্রপতি আমরা আর দেখতে চাই না।”
তিনি বলেন, “বিপ্লব কখনো সংবিধান মেনে বা নিয়ম অনুসৃত করে হয় না৷ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করতে রাষ্ট্রের সব সিদ্ধান্তে তারুণ্যের মতামত এবং অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে।”
ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়ামিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নুর উল্লাহ, ছাত্র আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী চৌধুরী রাকিব, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক ডাঃ মাহিদুল ইসলাম জিহাদ ও সদস্য সচিব মোঃ জাহিদ মামুন।
মন্তব্য লিখুন
আরও খবর
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...