
যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দ্বিতীয় দফায় আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে দেশে ফিরেছেন ১১৯ বাংলাদেশি।
এদিন সন্ধ্যায় লেবানন থেকে ৬৫ বাংলাদেশির দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তৃতীয় দফায় দেশে ফিরবেন আরও ৩১ বাংলাদেশি।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তৃতীয় দফায় দেশে ফেরার জন্য রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দায় যাবেন ৩১ বাংলাদেশি। সেখান থেকে তারা বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সোমবার সন্ধ্যায় প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি।
লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবর্তন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...