
খাগড়াছড়ির পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (২৩ অক্টোবর ২০২৪) বিকেলে যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক এক আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়।
এই সংলাপের আয়োজন করে পেরাছড়া এনসিটিএফ, সিডা’র অর্থায়নে এবং জাবারাং কল্যাণ সমিতির ওয়াই মুভস প্রকল্পের বাস্তবায়নে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায়।
সংলাপের সভাপতিত্ব করেন পেরাছড়া এনসিটিএফ’র সভাপতি প্রত্যয়ন ত্রিপুরা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
আলোচকরা বলেন, কিশোরীদের বয়সন্ধিকালীন সময়ে অভিভাবকদের বিশেষভাবে সচেতন থাকতে হবে, বিশেষ করে পিরিয়ড চলাকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে। বর্তমান সমাজে গুজব থেকে সতর্ক থাকারও তাগিদ দেন তারা, কারণ ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সমাজে ও এলাকায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্বার খীসা, পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র বিকাশ চাকমা, স্থানীয় ইউপির সংরক্ষিত মহিলা সদস্য চনিতা ত্রিপুরা, ওয়ার্ড সদস্য নিলাংকু ত্রিপুরা এবং স্থানীয় মহিলা কার্বারী কর্ণ বালা ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের পেরাছড়া ইউনিয়ন শাখার সভাপতি জবা ত্রিপুরা।
এছাড়াও সংলাপে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির ওয়াই মুভস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দোলন দাশ, এলাকার বিশিষ্ট ব্যক্তি, সচেতন নাগরিক, শিক্ষার্থী এবং যুব সমাজ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...