• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় জনস্বাস্থ্যের সেবা সম্পর্কে গনশুনানী অনুষ্ঠিত

পাইকগাছায় জনস্বাস্থ্যের সেবা সম্পর্কে গনশুনানী অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন,পাইকগাছাঃপাইকগাছা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সেবা সম্পর্কে উপজেলা সিএসও সদস্যদের সাথে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগিতায় গনশুনানী অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হুসাইনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিটেটর ডরপ ইভলভ প্রকল্পের রুমানা পারভীন।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিএসও সদস্য নাজমা বেগম, হেলেনা খাতুন, ছন্দা সুলতানা, শরাফত হুসাইন, মুনিরুল ইসলাম।

সভায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সেবা সম্পর্কে আলোচনাও সিএসও সদস্যবৃন্দ বিভিন্ন চাহিদা তুলে ধরেন।