
জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখরা গ্রামে তছিমদ্দিন ফকির নামের এক গৃহস্বামীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত (২৬ অক্টোবর) গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের মারপিট করে গরু,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতির সময় নারী নির্যাতন ঘটনারও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেশি ও পুলিশ সূত্রে জানা যায় ,শুক্রবার দিবাগত রাত দুটার দিকে প্রাচীর টপকে ডাকাতের দল বাখরা গ্রামের তছিমদ্দিনের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করে ডাকাতি শুরু করে। প্রায় দুই ঘন্টা ধরে ডাকাতিকালে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ টি গরু,নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা,স্বর্ণালঙ্কার ও বাড়ির যাবতীয় মালামাল লুট করে।
এ সময় বাড়ির এক গৃহবধু নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের মারপিটে আহত গৃহস্বামীর স্ত্রী রোকেয়া বেগম (৬৫),বড় ছেলে গোলাম মোস্তফা (৪২) ও নাতনি মিম্মা (১৫) কে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৫) কে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ইতিমধ্যে একটি গরু উদ্ধার হয়েছে। আশাকরি বাকি গরুগুলোও উদ্ধার হবে। বিষয়টি তদন্ত করে এর সাথে জরিতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত