
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরডেংরী হতে বরইতলা পর্যন্ত প্রায় ১ কি.মি ইটসলিং রাস্তার বেহাল অবস্থা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বন্যার স্রোতে গ্রামীণ এই রাস্তাটির বিভিন্ন অংশে ভাংঙ্গন ও পানির স্রোতে রাস্তার ইট সরে যাওয়ায় যান চলাচল অনুপযোগী হয়ে পরেছে।
সরজমিন গিয়ে দেখা গেলো গ্রামীণ এই রাস্তাটির প্রায় ১৫ টি স্থানে ছোট বড় ভাংঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে তিন গ্রাম (নগরডেংরী, বরইতলা ও কামাইদ গ্রামের হাজারো মানুষ চলাচল করে প্রতিনিয়ত । রাস্তায় ভাংঙ্গন ও ইট সরে যাওয়ার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বৃষ্টি হলেই যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার গোয়াইনঘাট এর কাছে অনুরোধ করে বলেন দ্রুত অবহেলিত এই রাস্তাটি সংস্কার করে দিয়ে মানুষের চলাচলের উপযোগী করার দাবি জানান।
এবিষয়ে ৫ নং ওয়ার্ডের সদস্য ফরিদ বলেন,রাস্তাটি বিগত বন্যায় বিভিন্ন স্থানে ভাংঙ্গনের সৃষ্টি হওয়ায় জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার হলে মানুষের কষ্ট লাগব হবে। রাস্তাটির সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার গোয়াইনঘাট এর সুদৃষ্টি কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...