
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে রঙিন শোভাযাত্রা ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা দলে দলে র্যালিতে যোগ দেন। পরে জেলা সদরের কলাবাগান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে এবং কেক কেটে উদযাপন শুরু হয়। কেক কাটার পরপরেই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, “বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে, সেই উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র চলছে। যারা রাজপথে ছিল না, তারাও এখন নানা মন্তব্য করছে, কিন্তু বাংলার মানুষ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ সরকার গঠিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা এবং প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
যুব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...