
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ষাটোর্ধ্ব বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ।
পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। তার স্বামী কাজী আবদুল মতিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। তারা মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে তাদের সঙ্গেই থাকেন।
এ বিষয়ে পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার পহন চাকমা বলেন, ধারণা করা হচ্ছে রোববার সকালে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক ওই নারীকে হত্যা করার পর কিছু মালামাল লুট করে পালিয়েছেন। ঘটনার সময় বাসাতে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। তারা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে।
তিনি বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...