
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছায় মেয়েকে উত্যক্ত করায় নিরুপায় হয়ে পিতা মোঃ জুয়েলফিকার গাজী সংবাদ সম্মেলন করেছে। উপজেলার চাঁদখালীর ইউনিয়নের কালীদাশপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে মোঃ জুয়েলফিকার গাজী লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালীদাশপুর গ্রামের মোঃ মোস্তফা গাজীর ছেলে মোঃ মামুন গাজী (২২) দীর্ঘদিন ধরে আমার স্কুল পড়ুয়া নাবালেক মেয়ে উর্মি খাতুনকে বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে।
এছাড়াও আমার নিকট বিভিন্ন সময় মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বড়সড় অংকের টাকা চাঁদা দাবি করে আসছে। মামুন বলে-যে চাঁদার টাকা না দিলে তোমার স্কুল পড়ুয়া নাবালেক মেয়ে তুলে নিয়ে যাবো। পাশাপাশি বিভিন্ন সময় আমার ক্ষয়ক্ষতি করার পায়তারা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ইং- ২৫/১০/২০২৪ তারিখ রোজ শুক্রবার রাত ৮ টার দিকে মামুন গাজী আমার বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে দোতলায় থাকা ওয়েপড্রপ ভাঙ্গার চেষ্টা করলে আমি আওয়াজ শুনতে পেয়ে নিচতলা থেকে চোর বলে চিৎকার দিতে থাকলে মামুন আমার বাড়ির দোতলা ছাদ থেকে লাফিয়ে নিচে থাকা বাথরুমের ট্যাংকির উপরে পড়ে যেয়ে শারীরিকভাবে আহত হয়।
এসময়ে আমরা দ্রুত যেয়ে তাকে আটক করতে সক্ষম হই। এসময়ে তাহার এমন নেককার জনক ঘটনার স্বীকারোক্তি সরুপ ভিডিও ধারন করি। পরবর্তীতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের মতামতের ভিত্তিতে মামুনের অপরাধটি সাধারণ ক্ষমা পূর্বক সুচিকিৎসার জন্য তাহার পিতার কাছে হস্তান্তর করি।
সংবাদ সম্মেলন তিনি আরো বলেন,উপরে উল্লেখিত ঘটনার পরবর্তীতে মামুন গাজী, বিভিন্ন জায়গায় আমার ও আমার মেয়ের নামে কুৎসা রটানো সহ মিথ্যা মামলা দিবে মর্মে হুমকি প্রদান সহ প্রান নাশের হুমকি অব্যাহত রেখেছে।
সে কারণে আমি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা কতৃপক্ষের কাছে অবগত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...