
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাস্তব সম্মত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।
যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, যুব সংগঠক রাসেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, সফল নারী যুব উদ্যোক্তা তাপসী মনিজা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ।
সবশেষে মানবসেবা, উপজেলা যুব ফোরাম ও সোনার বাংলা যুব সংগঠনসহ সফল ৩ জন যুব সংগঠক ও একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ১২ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ২টি সংগঠনের মাঝে ২০২৪ সালকে স্মরনীয় করতে রাখতে ২৪টি গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...