
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার সকালে সারাদেশের ন্যায় মেহেন্দিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা পরিষদ হলরুমে “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ জাহিদুল ইসলাম শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন।
সাংবাদিক জাহিদুল বারী খোকন’র সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, ক্লাসটার অফিসার মোঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সমবায় সমিতির সদস্যবৃন্দ।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন।
এসময় পাতারহাট বন্দর ব্যাবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি/সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...