নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ , ৪ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ গত ৩রা নভেম্বর রবিবার ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইউএস আওয়ামীলীগ।

ইউএস আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অতিথি ছিলেন সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান,স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, নিউইয়র্কের ওজনপার্কের লাবন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত
সভার শুরুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

দোয়া পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম।
জাতীয় সংগীতের সাথে দাড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
বক্তব্য রাখেন জাহিদ হাসান,সদস্য হিন্দোল কাদির বাপ্পা,সোলেয়মান আলী,খান শওকত,শাহানারা রহমান,আশরাফুজ্জামান,নুরুল করিম জুয়েল,সৈয়দ কিবরিয়া জামান,দুরুদ মিয়া রনেল,শাহীন আজমল,দুলাল বিল্লাহ,মুজিবুর রহমান,রফিকুর রহমান,গাজী লিটন,সাখাওয়াত চঞ্চল,শাহনাজ মমতাজ,মুর্শেদা জামান,শেখ শফিকুর রহমান,মোশাহীদ চৌধুরী প্রমূখ।সবশেষে উপস্থিত সকলকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।