
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার ঝিকারগাছা থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক বিক্রেতা লাল্টু হোসেন ওরফে লালু হোসেন (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাইট লে.মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-” নড়াইল জেলার সদর থানার মামলা নং- ২৫, তারিখ- ২৭ আগস্ট ২০১২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ৩(খ) তৎসহ ১৯(৪) মামলার আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ২৩/১০/২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন”।
“উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য নড়াইল জেলা পুলিশকে দায়িত্ব প্রদান করেন। র্যাব-৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্যের সহায়তায় ইং ১৩/১১/২০২৪ তারিখ সময় আনুমানিক ০৭’৩০ মিনিটের দিকে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন যশোর জেলার ঝিকারগাছা থানাধীন বিশ্বহরি গ্রামে আত্নগোপনে আছে”।
“প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ১৩/১১/২০২৪ তারিখ সময় আনুমানিক ০৮’৩০ মিনিটের দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন, পিতা- নূর হোসেন, সাং- কাশিপুর, থানা- শার্শা, জেলা- যশোর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১ (এক) টি হত্যা মামলা ও ০২ (দুই) টি মাদক আইনে মামলা বিচারাধীন রয়েছে”।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে ২০১২ সালের ২৭ আগষ্ট ইং তারিখ বিপুল পরিমান ফেন্সিডিল সহ নড়াইল জেলার সদর থানাধীন ডুমুরতলা বেগপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নড়াইল জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় আসামী লাল্টু হোসেন লালু ৩ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রাখে”।
আসামী লাল্টুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে তাকে নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।
উল্লেখ্য,”বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক ও দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...