
নওগাঁর ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক জন রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
পরিবারের লোকজন জানান, দুপুরে উপজেলার মহিলা কলেজ এলাকার একটি বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল মানিক হোসেন। দুপুরে বাড়িতে খাবার এসে বুকে হালকা ব্যাথা অনুভব করলে সে বিকালে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যায়।
পরে প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি চলাকালীন সে মারা যায়। পরিবারের লোকজনের দাবি সে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ১৩ নভেম্বর বুধবার মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসক এর কথায় প্রাথমিক ধারনা করা হচ্ছে যৌন উত্তেজক ঔষুধ সেবনে তার মৃত্যু হতে পারে, তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...