
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুবিনা বেগম (২০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েরা (১০)।
আর আহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), মেয়ে তোবা (১৬) ও ছেলে আদনান ছাবিদ (৩), ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের সাথে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে সুবিনা বেগম মারা যান।
নকলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে নিহত ৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...