
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুর বাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আলীরগাঁও ও ডৌবাড়ী ইউনিয়নের সীমান্তে হাকুর বাজারগামী মর্জাতপুর এলাকার পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যান চোরাচালানকারীরা।
গাড়ি দুটিতে চিনি রয়েছে ১২০ বস্তা। ঘটনাস্থলে থাকা আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, মর্জাতপুর ও যাত্রাবা গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...