
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), স্পেশাল পিপি (নারী ও শিশু), অতিরিক্ত ও সহকারী জিপি-পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ৪১ জন আইনজীবীর নাম রয়েছে।
গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এসব তথ্য জানা গেছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রকাশিত তালিকায় সরকারি কৌঁসুলি হলেন ছালামত আলী প্রামানিক, অতিরিক্ত সরকারি কৌঁসুলি হেনা কবির। এছাড়াও সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে রয়েছেন ১৭ জন। এরা হলেন আব্দুল মোমিন, এ.এম.জি রব্বানী, আব্দুস ছালাম-২, তৈয়ব আলী মন্ডল, আ.ন.ম মাহফুজ আকতার, আশরাফ আলী, নাসিমুস সাকলাইন (টিটু), আব্দুল আউয়াল, মোকাররম হোসেন পিন্টু, হুমায়ন কবির দেওয়ান, আনিচুর রহমান, আব্দুল বারী মন্ডল, আমিনুর ইসলাম ছানা, আইয়ুব আলী, হারুনুর রশীদ, লুৎফর রহমান এবং মোকারম হোসেন।
অপরদিকে, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন শাহানুর রহমান শাহীন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন রিনাত ফেরদৌস রিনি। এ ট্রাইব্যুনালে একজন সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফা আক্তার পলি। এ ট্রাইব্যুনালে চারজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে আহসান হাবিব চপল, এ.টি.এম মিজানুর রহমান, এ.টি.এম মুজাহিদ আজিজ মনা এবং মামুনুর রশীদ নাম রয়েছে।
এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে রয়েছেন ১৯ জন আইনজীবী। এরা হলেন নাজমুল ইসলাম জনি, হারুনুর রশিদ, আবু সুফিয়ান (পলাশ), নূর আলম মল্লিক, মফিজুল সরকার, বজলুর রহমান মন্ডল, নূর-ই-আলম সিদ্দিক, শহিদুল ইসলাম-৩, দেওয়ান নূর আলম, শাহিনুর রেজা বানু, চঞ্চল কুমার মহন্ত, খায়রুল আহসান জুয়েল, সামছুল হক-২, সোহেলী পারভীন, মুনছুর রহমান মন্ডল, রুহুল আমিন ফারুক, মোজাহেদ আলী দেওয়ান, শামসুল ইসলাম এবং আ ন ম মাহফুজ আকতার এলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...