
গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে গিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে গত কয়েক মাসে অন্তত ছয় ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
ইসরাইলি দৈনিক ইয়াদিওত আহারোনোথ শুক্রবার এ খবর দিয়ে জানিয়েছে, অঘোষিত ও প্রকৃত আত্মহত্যাকারী সেনার সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। তবে আত্মহত্যাকারী সেনাদের নাম-পরিচয় প্রকাশ করেনি দৈনিকটি।
এদিকে আত্মঘাতী ইসরাইলি সেনাদের প্রকৃত সংখ্যা ও পরিচয় প্রকাশ করার জন্য ইসরাইলের ভেতরেই দাবি জোরদার হওয়া সত্ত্বেও দখলদার সরকার এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
গাজা যুদ্ধ থেকে ফিরে যাওয়া হাজার হাজার ইসরাইলি সেনা মানসিক চিকিৎসা কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে। তাদের মধ্যে অনেকেই ভয়ঙ্কর ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধে আহত ইসরাইলি সেনার চেয়ে মানসিক ট্রমায় আক্রান্ত সেনার সংখ্যা বেশি হতে পারে।
ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দখলদার সেনাদের নানামুখী হামলায় গাজার অন্তত ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় এক লাখ পাঁচ হাজার। এছাড়া, আরো হাজার হাজার গাজাবাসী নিখোঁজ রয়েছেন যাদের সবাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এসব হতভাগ্য মানুষের লাশ ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নীচে চাপা পড়ে রয়েছে। পার্সটুডে
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...