
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ বিষয়ে জেরে মামা হক মিয়ার হাতে হারুন নামে এক ভাগনে খুন হয়েছে। এঘটনাটি আজ সন্ধ্যার পর উপজেলার মাসকা ইউপির কান্দাপাড়া গ্রামে ঘটে। নিহত হারুন মিয়া (৩০) কান্দাপাড়া গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত হারুন ও সহোদর মামা হক মিয়ার বাড়ি একই গ্রামে। তাদের দুই পরিবারের মাঝে বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো।
আজ শনিবার বিকালে নিহত হারুন মামার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মামাতো ভাইয়ের সাথে কথার কাটাকাটি হয়। এনিয়ে হক মিয়া গংরা নিহতের বাড়িতে হামলা চালালে হারুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হারুন মৃত্যুতে পরিবার ও স্বজনদের শোকের মাতম চলছে। এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...