
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন।
যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি।
সম্প্রতি শবনম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেনারসি শাড়িতে ভক্তদের মাঝে নজর কেড়েছেন।
খোলা চুলে লো মেকআপ লুকে বেনারসি শাড়িতে অভিনেত্রীকে বেশ মানিয়েছে। হাতে ব্রেসলেট, গলায় মালা, কারে ঝুমকা যেন পুরোদমে বাঙালি সাজে ধরা দিয়েছে।
মিষ্টি হাসি, চোখের চাহনি, আর নজরকাড়া লুকে ভক্তদের মনে ঝড় তুলেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করে আরিয়ানা হোসেন লিখেছেন, ‘দারুণ শাড়ি তার সাথে আপনাকে অনেক মানিয়েছে।’
আরেকজনের ভাষ্য, ‘আমি কখনো ফুলকে হাসতে দেখি নাই বাট আমার ব্যক্তিগত ফুল সাবনাম ফারুকে আমি সব সময় হাসতে দেখি।’ নাহিদ হোসেন নামে এক ভক্ত বলেন, ‘খুব সুন্দর লাগছে।’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...