
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বেকসুর খালাস পাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রবিবার (১ ডিসেম্বর) রাতে বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন শামসুদ্দিন মিয়া ঝুনু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মো. কামাল হোসেন, জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ সোহেল মিয়া, যুবদল নেতা দুখু, ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ রুবেল, পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা সুমন, জুয়েল প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...