
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “আউটকাম বেইজড এডুকেশন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ ডিসেম্বর (সোমবার) ২০২৪ খ্রি. দুপুর ০২.৩০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে রিসোর্স পার্সন ছিলেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সঞ্চালন করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “নতুন ও পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী চুয়েটের গ্রাজুয়েটদের গড়ে তুলতে হবে। দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে চাকরি উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ও পাঠদানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে।
গ্রাজুয়েটরা যেন চাকরির ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে সেজন্য যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিষয়াদি পাঠ্যক্রমে অথবা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষকদের শ্রেণিকার্যক্রম এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তবে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও গবেষণার কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে তাহলেই সফলতা আসবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...