
চলতি ডিসেম্বর মাসের মধ্যে প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবদের পদোন্নতি দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে আজ মঙ্গলবার নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ২৫টি ক্যাডারের উপসচিবদের মধ্যে যারা পদোন্নতির পাওয়ার যোগ্য তাঁদের নিয়ে আমরা কাজ করছি।
তিনি বলেন, ‘এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) যারা সদস্য রয়েছেন তাঁরা আমাদের বলেছেন, এই কাজটি আগে ধরে শেষ করুন। আমরা ওটা নিয়েই কাজ করছি। দু–একের মধ্যে এই কাজ হয়ে গেলে আমরা একটি ডেট নিয়ে এটা করে দেব।’
এপিডি বলেন, ‘তবে যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিং) রয়েছে তাঁরা পদোন্নতি পাবেন না। ১৯৪ জন উপসচিবের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যারা যোগ্য তাঁদের আমরা পদোন্নতি দেব। আমরা চেষ্টা করছি, ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।’
অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবেরা নিজেদের বঞ্চিত দাবি করে যুগ্ম সচিব পদে পদোন্নতি দাবি করে আসছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...