রাজনগরে মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃবিলাল উদ্দিনঃ মৌলভীবাজারের রাজনগরে উপজেলার মশরিয়া মাদরাসা পাশে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে একজন যুবক ।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (১৯) ও একই ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)।

এঘটনায় গুরুতর আহত একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের তাদের সাথে থাকা বন্ধু রাজু ধর (১৮) । রাজু ধরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে রাজনগরের মুন্সিবাজার থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন তারা ৩ বন্ধু । পথে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা মুন্সিবাজারগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ৩ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফি ও সাকিনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন তাদের সাথে থাকা রাজু ধর। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে রাজনগর থানার পুলিশ।

তবে পিকআপ চালক পালিয়ে গেছে বলে জানা যায়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন জেনে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুগত ব্যবস্থা নেবেন

মন্তব্য লিখুন

আরও খবর