
রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তি ও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে ৯০ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া ও ৩০ হাজার টন ফসফেট সার। এসব সার কিনতে মোট ব্যয় হবে ৩৩৯ কোটি ৬৬ লাখ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক ৩ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ১১তম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪২.৩৩ মার্কিন ডলার।
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে কাতার এনার্জি মার্কেটিং থেকে ৬ষ্ঠ লটের ৩০ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবনা অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৩৩ কোটি ৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৯.৬৭ মার্কিন ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরে উন্মুক্ত পদ্ধতিতে টিএসপিসিএলের জন্য ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির প্রস্তাবন অনুমোদন দিয়েছে সরকার। কাতারে উৎপাদন করা আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই নামের প্রতিষ্ঠান ওই সার সরবরাহ করবে। সারের ব্যয় হবে ৮২ কোটি ৬২ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২২৯.৫০ মার্কিন ডলার।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...