
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় দীর্ঘ বিশ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে মো. আবু জাফর সভাপতি ও মো. আনিচুর রহমান সাধারণ সম্পাদক ও কাজী নাঈমুর ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কে এম আবদুর রাজ্জাক।
জানা গেছে, উপজেলার ১৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৬০ জন শিক্ষক ভোটারের মধ্যে ৭৩৬ জন ভোট প্রদান করেন। ১ জন ভোটার গত কয়েক দিন আগে মৃত্যুবরণ করেন। অনুপস্থিত ছিলেন ২৩ জন ভোটার। ভোট গ্রহণ শেষে বিকেল সোয়া ৪ টা পর্যন্ত ভোট গণনা চলে।
ভোট গননা শেষে বিকেল ৫ টায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও প্রিজাইডিং অফিসার এ কে এম আবদুল রাজ্জাক অনুষ্ঠানিক ভাবে দশমিনা উপজেলার ৫১ নং পূর্ব লক্ষ্মীপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফরকে সভাপতি ও ৩৯ নং পূর্ব আলীপুর রমানাথ সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আনিচুর রহমানকে সাধারণ সম্পাদক এবং ১০১ নং দক্ষিণ পশ্চিম যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী নাঈমুর ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেন।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা করেন।
সভাপতি পদে বিজয়ী জাফর ২নং সংখ্যা প্রতীকে পান ৫২৯ ভোট ও তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী রহমান ১ নং সংখ্যা প্রতীকে পেয়েছেন ২০০ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী আনিচুর রহমান ৪নং সংখ্যা প্রতীকে পেয়েছেন ২২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাইফুল ৭ নং সংখ্যা প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট।
একই পদে আবু নাসের সুমন ৫ নং সংখ্যা প্রতীকে ১৭৯ ভোট, মো.জাহাঙ্গীর আলম ৬ নং সংখ্যা প্রতীকে ১০৭ ভোট ও রাকিব হোসেন ৩ নং সংখ্যা প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী নাইমুল ৮ নং সংখ্যা প্রতীকে পান ৪৫৫ ভোট ও তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম ৯ নং সংখ্যা প্রতীকে ২৭৭ ভোট পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. আবু জাফর বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এ বিজয় সকল শিক্ষকদের। এ বিজয় ন্যায় ও সত্যের। আমি উপজেলার সকল শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকব।
প্রধান নির্বাচন কমিশনারকে এম আবদুর রাজ্জাক বলেন, তিনটি পদে নির্বাচন হয়েছে। মোট ৫১ টি পদের ৪৮ টি তে কোনো একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...