
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা গতকাল ৭ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫টায় খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুরে অবস্থিত ককবরক লাইব্রেরী পরিদর্শন করেন। এ সময় তিনি ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
সভায় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘তারা যেন যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা গ্রহণে মনোনিবেশ করে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করে।’’ তিনি ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের সদস্যদের সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার