• দেশজুড়ে প্রধান সংবাদ
  • বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সম্পাদক সহিদ আলী’র পিতার ইন্তেকাল

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সম্পাদক সহিদ আলী’র পিতার ইন্তেকাল

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-পৃথিবী’র মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে গেলেন যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কণ্যাদহ গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী’র পিতা মো.কাদের মোড়ল ইন্তেকাল করিয়াছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১০০(একশত) বছর। তিনি ৬ ছেলে সন্তান,৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার(৯ ডিসেম্বর/২০২৪) বেলা ১২ টার দিকে কণ্যাদহ গ্রামের কানিপাড়া জামে মসজিদের দক্ষিন পাশ সংলগ্ন নিজ বসত ভিটায় ইহলোগ ত্যাগ করেন।

মরহুম কাদের মোড়লের সুযোগ্য সন্তান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী’জানান, বয়োঃবৃদ্ধি(বার্ধক্যজনিত কারণ) এবং “প্যারালাইসিস” রোগে আক্রান্ত অবস্থায় তিনি ১ বছর যাবৎ নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। পার্শ্ববর্তী গ্রাম বাকড়া’র সিনিয়র ডাক্তার কামাল উদ্দিন মরহুমের নিয়মিত চিকিৎসা সেবা দিতেন।

এর আগেও বেশ কয়েকবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়,কিন্তু আর সম্ভব নয় বলে চিকিৎসকগণ জানিয়েদেন। এরপর থেকে তাকে বাসায় চিকিৎসা সেবা দেওয়া হয়। পিতার মৃত্যুতে প্রিয় প্রতিষ্ঠান বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সহকর্মীদের এবং প্রিয় দল বিএনপি দলীয় সকল নেতা-কর্মীদের জানাযায় অংশ গ্রহণ ও দোয়া কামনা করেছেন।

সোমবার “আছর নামাজ” শেষে তার পিতা মরহুম কাদের মোড়লের জানাযার নামাজ কণ্যাদহের নিজ বসতভিটা সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে সহিদ আলী জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর