
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ ও বেগম রোকেয়ার জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে দুর্নীতি দমন ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...