
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪, সিপিসি-১, কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের নাজিম উদ্দীন (৩৫)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) ভোরে শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে সমেজ উদ্দিনকে এবং গত ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইন এলাকা থেকে নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি।
তিনদিনের ছুটিতে আসেন তিনি। দুইদিন শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে মঙ্গলবার (ভোরে অভিযান চালিয়ে ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি মো. সমেজ উদ্দিনকে গ্রেপ্তার করে।
অপরদিকে র্যাব-১৪, জামালপুর ও র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের গোদনাইন এলাকা থেকে মো. নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের শেরপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাবের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...