
শেখ সালমান আহমেদ,মধুখালীঃ মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার প্রস্তুতি আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর, বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল মনসুর-এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পালের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল আকন।
এছাড়া আরও বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হায়দার আলী মোল্লা, অভিভাবক প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম মুকুল, শিক্ষক প্রতিনিধি মোঃ ইয়াছিন সেখ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মামুন, সিনিয়র শিক্ষক আবুল কালাম মোল্লা, সিনিয়র শিক্ষক আবুল খায়েরসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।
সভায় পরীক্ষার্থীদের সঠিক পরিকল্পনা, নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া, শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের সফলতার জন্য শুভকামনা জানান এবং অভিভাবকদের আরও সহযোগিতার অনুরোধ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক