
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চারটি বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার তামাবিল, বারহাল, হাটগ্রাম ও পূর্ণানগর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দুপুরে গোয়াইন নদীর তীরবর্তী পূর্ণানগর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো: তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার মো: আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপি সদস্য লুৎফুর রহমান ও সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যম কর্মী, রোভার স্কাউটস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...