
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেগচামী ইউনিয়ন শাখার বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২৪ ইং, শনিবার বিকালে মধুখালীর ৭নং মেগচামী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি জনাব সৈয়দ আদনান হোসাইন অনু – সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখা। প্রধান বক্তা জনাব তানজিমুল হাসান কায়েস – সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখা।
বিশেষ অতিথি জনাব, শরিফুল ইসলাম সেতু -সিনিয়র যুগ্ন আহব্বায়ক, ও যুগ্ন আহব্বায়ক জনাব মিকাইল হোসেন, সিহাব বিশ্বাস, বাধন মন্ডল, রাফজান জানি লাইজু, উজ্জ্বল মোল্যা সহ প্রমুখ উপজেলা ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে জাতীয়তাবাদী কৃষকদলের মধুখালী উপজেলা শাখার সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংঠনের একাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে। মধুখালী উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জনাব ওমর ফারুকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব সাদ্দাম আরেফিনের সঞ্চালনায় একাধিক বক্তা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
এসময় জাতীয়তাবাদী ছাত্রদল ৭ নং মেগচামী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ সোহান মোল্যা তার বক্তব্যে যোগ্যতার ভিত্তিতে একটি নিরপেক্ষ কমিটি গঠন ও ত্যাগী নেতাকর্মীদের সঠিকভাবে মুল্যয়নের কথা তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...