
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি কর্তৃক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১১টায় সভায় সনাক কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
সনাক-এর সহ-সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, এবং পরিষদের সদস্য প্রফেসর মোঃ আবদুল লতিফ, নিটল মনি চাকমা ও মোঃ শহিদুল ইসলাম সুমন। সভায় স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য সলিতা চাকমা।
সভায় সনাক এবং টিআইবি-এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমান সেবা খাতের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। তাদের প্রস্তাবে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু, হাসপাতালের প্রবেশপথ সংস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ অন্যান্য বিষয় উল্লেখ করা হয়।
কমলছড়ি ও ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিদ্যুৎ সমস্যা, আইপিএস নষ্ট, ব্রেস্টফিডিং কর্নারের চেয়ার-টেবিল সংকট, ওষুধের ঘাটতি এবং সেবাপ্রদানকারীদের অনিয়মিত উপস্থিতির বিষয়টি আলোচনায় উঠে আসে। এছাড়া কিশোর-কিশোরীদের কাউন্সিলিংয়ের জন্য পৃথক কক্ষ থাকার পরও প্রয়োজনীয় আসবাবপত্র না থাকায় সমস্যা দেখা দিচ্ছে।
খাগড়াছড়ি টঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সমস্যার জন্য একটি ভাঙা কালভার্ট মেরামতের প্রস্তাব করা হয়েছে। বড় পাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ অবকাঠামো, ওয়াশরুমের অভাব এবং বিদ্যালয়ের মাঠ অসমতল থাকায় শিক্ষার্থীদের শারীরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগার ও গেটের অভাব এবং খেলার সামগ্রীর সংকট উল্লেখ করা হয়। পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন এবং সাউন্ড সিস্টেম সরবরাহের প্রস্তাব করা হয়।
সভায় খাগড়াছড়ি জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক, স্থানীয় সাংবাদিক এবং ইয়েস সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...