
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস পালন উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ।
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তাঁকে সহযোগীতা করেন ওসি রাইসুল ইসলাম।
পুলিশ বাহিনী, আনসার বাহিনী ফায়ার সার্ভিসের সদস্যদের প্যারেডে সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন, স্মৃতিসৌধ চত্বরে বিজয়মেলা উদ্বোধন ও আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ওসি রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক প্রমূখ।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ২১২জন বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।বিকেল ৩ টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা একাদশ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়াও হাসপাতাল -এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠান, মন্দির ও পেগোড়ায় বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...