
আকাশ সাহা,সালথাঃ টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী জনতা।উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুময়া উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তাবলীগ জামাত যুগে যুগে ইসলাম প্রচার করে আসছে। সাদপন্থী কিছু বাতেল তাবলীগকে কুলোশিত করতে মাঠে নেমেছে এরা বাতেল, এদের স্থান এইদেশে হবে না। সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের উপজেলায় যদি সাদপন্থী কেউ থাকে তাহলে তওবা করে ঐ বাতেল থেকে ফিরে আসতে হবে। কোন বাতেলদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকা মুসলিমদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলায় চারজন সাথী ভাই শহীদ হয়েছেন। এর আগে এই বাতেলরা ২০১৮ সালে সন্ত্রাসী হামলা চালিয়েছিলো। অনতিবিলম্বে সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা হলে এই তাওহিদী জনতা দুর্বার আন্দোলন গড়র তুলবে।
উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা নেছারউদ্দিন বিন জহুরুল হক, উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম।
এছাড়াও মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা জিন্নাত আলী, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা জুনায়েদ হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুদ্দীন, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস শুকুর প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...