
নড়াইলের লোহাগড়ায় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাখি বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজ বসতবাড়ি হতে তাকে আটক করা হয়। সে লোহাগড়া থানার পূর্ব চর কালনা এস এম অহিদুজ্জামানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্ববাধানে এসআই শেখ মোঃ জাকির হোসেন ও এএসআই রেশমা খাতুন সঙ্গীয় ফোর্সসহ আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে লোহাগড়া থানার পূর্ব চর কালনা গ্রামের আসামীর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে লাখি বেগমকে গ্রেফতার করে।
এ সময় আসামির নিকট থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...