
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী লিলিয়াম ফুল চাষে সফলতা এসেছে। এবারেই প্রথম ফুলচাষী আবু বক্বার সিদ্দিক মৈত্র বড়হরে নিজ নার্সারীতে নেদারল্যান্ডের নানা রংয়ের লিলিয়াম ফুল পরীক্ষামূলক আবাদ করেন। লাল তীর সীড লিমিটেড থেকে তাকে বিনামূল্যে কাটিং ও এর আবাদে পদ্ধতি পরিচর্যাসহ নানা পরামর্শ দেওয়া হয়।
সরেজমিনে বড়হর ইউনিয়নের মৈত্র বড়হরে আবু বক্বার সিদ্দিকর মায়ের দোয়া নার্সারীতে গিয়ে দেখা গেছে মাঝামাঝি জায়গায় বেডে লিলিয়াম ফুলের গাছ (কাটিং ) লাগানো আছে। অনেক গাছে ফুলের কলি এসেছে। প্রতিবেদককে ফুলচাষী আবু বক্বার সিদ্দিক বলেন লাল তীর সীড লিমিটেড থেকে তাকে বিনামূল্যে দেওয়া ১৮৯ টি কাটিং এর সবই লাগিয়েছেন।
সবগুলো লেগেছে। এটি ছিলো এলাকায় লিলিয়াম ফুলের পরীক্ষামূলক আবাদ। তিনি এর পেছনে মনোযোগ দিয়ে খাটনি করেছেন। আবাদের নিয়ম পদ্ধতি মতে পরিচর্যা করে সফল হয়েছেন। আকারে বড় ফুলের বেশ কটি পাপড়ি আর নানা রংয়ের হয়।
গতকাল রবিবার ৪০ টি ফুল কেটে ঢাকার মোকাম বাজারের এক ফুল দোকানে বেচতে দিয়েছেন। তার কথায় আমাদের মাটিতে ও আবহাওয়া লিলিয়াম ফুল আবাদ করে সহজেই সফলতা মিলবে।
প্রতিবেদককে লাল তীর সীড লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার (পিডিএস) ফিরোজ আহমেদ বলেন উল্লাপাড়া উপজেলার মধ্যে একজন ফুলচাষী আবু বক্বার সিদ্দিকিকে লিলিয়াম ফুলের পরীক্ষামূলক আবাদে কাটিং বিনামূল্যে দেওয়া হয়।
বিভিন্ন দেশে লিলিয়াম ফুলের চাহিদা আছে। গোটা দেশে লিলিয়াম ফুলের আবাদ করা ও সে ফুল বিদেশে রপ্তানীর লক্ষ্য নিয়ে লাল তীর সীড লিমিটেড মাঠে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...