
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই উদ্যোগ। আমরা চাই, সকলের সহযোগিতায় শীতের কষ্ট দূর করতে পারি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার (ইন্টেলিজেন্স) মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুব আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু এবং রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা।
এই উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...