• খুলনা দেশজুড়ে
  • বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়ন(৮৯১ এবং ৯২৫)’র নব নির্বাচিত কমিটি’র শপথ সম্পন্ন

বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়ন(৮৯১ এবং ৯২৫)’র নব নির্বাচিত কমিটি’র শপথ সম্পন্ন

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৮৯১ এবং ৯২৫)’র ত্রি-বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি’র সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বন্দর এলাকায় অবস্থিত বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র ভবন কার্যালয়ে নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এ কে এম আতিকুজ্জামান সনি।

৮৯১ এর ১১ জন সদস্য এবং ৯২৫ এর ১৩ জন নির্বাচিত সদস্য’কে আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

নব নির্বাচিত কমিটি’র সদস্যরা হলেন- বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর নির্বাচিত সভাপতি- মো.আসাদুল, সাধারণ সম্পাদক- মো.সহিদ আলী,সাংগঠনিক সম্পাদক- মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি-(১) মো. তবিবুর রহমান,সহ-সভাপতি- (২) মো. তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক- (১) মো. আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক-(২) মো. জিয়াউর রহমান, সহ ও সাংগঠনিক সম্পাদক- মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ- মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক- মো. ওমর ফারুক,বন্দর বিষয় সম্পাদক- মোহাম্মদ আব্বাস আলী, দপ্তার সম্পাদক- মো. আবুল কাসেম, কার্যনির্বাহী সদস্য- মোঃ কামরুজ্জামান।

অপরদিকে, ৮৯১ এর সভাপতি- মো. মাকসুদুর রহমান রিন্টু, সহ সভাপতি- মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক- মো. লিটন হোসেন,সহ-সাধারণ সম্পাদক- মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মো. আবেদর রহমান,কোষাধ্যক্ষ- মো. শফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক- মো. গোলাম মোস্তফা,আইন ও শ্রম বিষয় সম্পাদক- মো. অহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য- মো.লিটু,কার্যনির্বাহী সদস্য-মো. রানা মিয়া।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক- আবু তাহের ভারত,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক- মোস্তাফিজ্জোহা সেলিম,নির্বাচন কমিশনার-মোহাম্মাদ আলী,নির্বাচন কমিশনার-মো. রেজাউল ইসলাম সহ বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী/নেতৃবৃন্দ প্রমূখ।

মন্তব্য লিখুন