
রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ওহাব কলোনির একটি বাসা থেকে সীমা আক্তার (২৩) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে বাসাবো ওহাব কলোনির একটি পাঁচতলার বাসার কক্ষে দরজা ভেঙে তার গলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি বেশ কয়েকদিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই রুম ভাড়া নেয়। পরে ঘটনার পর কথিত স্বামী পলাতক রয়েছেন। তাকে আটক করা গেলে অনেক তথ্য পাওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...