
এম এ ওয়াহিদ রুলু কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ লক্ষ টাকার প্রাইজমানি উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভানুগাছ রেলওয়ে মাঠে ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্ট এর সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরমান হোসেন দুলালের সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু, বিএনপি নেতা মো: আবুল হোসেন, সমাজসেবক সফিকুল ইসলাম সুফি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল হোসেন ও ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমদ প্রমুখ। মাসব্যাপি খেলায় মোট ১৬টি দল আংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় ক্রিকেট প্লেয়ার্স, আদমপুর-কে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব, কমলগঞ্জ ৩৮ রানে জয়লাভ করে। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ক্রীড়ামোদী সহ¯্রাধিক দর্শক উপভোগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...