
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চেয়ারম্যানকে গ্রেফতারের খবর পেয়ে তার ছেলে শিমুল ও তার ভাগিনা মতিউর রহমান সহ শতাধিক সমর্থক সহ থানায় এসে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল করে ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ‘আটককৃত এ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর সময় তার ছেলে শিমুল ও তার ভাগিনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশের জোরালো তৎপরতায় আসামির অনুসারীরা পিছু হটে। এসময় আসামীর ভাগিনা মতিউর রহমানকে আটক করে পুলিশ।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীর বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানকে শনিবার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘থানা থেকে আসামীকে আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামীকে ছিনতাইয়ের চেষ্ঠার সময় মতিউর নামে একজনকে আটক করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...