
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীদের দখলে থাকা ৭.৮০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাও মৌজায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীরা এই খাস জমিতে গাছ লাগিয়ে ভোগ করে আসছিলেন। মঙ্গলবার সকালে বন বিভাগের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি এতোদিন বনবিভাগের উপকার ভোগীরা ভোগ করে আসছিলেন। আজ বন বিভাগের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...