• রাজনীতি রাজশাহী
  • উল্লাপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

উল্লাপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার নানা কর্মসূচীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।

উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরের আগে উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক রিয়াসাত করিম নয়নের সভাপতিত্বে আলোচনা সভা ও শহরে বিশাল এক র‍্যালী হয়েছে।

এতে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল ওয়াহাব , উপজেলা বিএনপির সদস্য সচিব মো.আজাদ হোসেন , সিরাজগঞ্জ জেলা ট্র্যাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান অভি, সদস্য সচিব আল আমিন হোসেন , পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওছার প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর