
আজ বৃহস্পতিবার ২/০১/২০২৫ইং সকালে মানিকগঞ্জ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল খালেক শুভ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এ জিনা কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ জিন্না কবির। মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরতাজ আলম বাহার সহ জেলার নেতৃবৃন্দ, তাছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্রদলের জেলা শাখার নেতৃবৃন্দ,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মানিকগঞ্জ বিভিন্ন উপজেলা হইতে সকাল হইতে হাজার হাজার নেতৃবৃন্দ মানিকগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং সদস্য সচিব ছিলেন সিরাজুর রহমান খান সজীব জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে হাজার হাজার নেতা কর্মী নিয়ে বর্ণাঢ্য রেলী আফরোজা খানম রিতার নেতৃত্বে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি বলেন ১৭ বছর জেল হামলা মামলার পর আমরা কিছুটা হলেও স্বস্তিতে আছি।
মনে করবেন না আমরা ক্ষমতায় আছি।প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণ যেন কোন রকমের কষ্ট না পায় সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা জনগণের দল জনগণই আমাদের বল।
তিনি আরো বলেন দলে এমন কাউকে নিবেন না যারা স্বৈরা সরকারের আমলে আমাদের উপর নির্যাতন করেছে। অনুষ্ঠান শেষে জুলাই – আগস্টে যে সকল নেতাকর্মী শেখ হাসিনার নির্যাতনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তাদের সম্মানার্থে ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...