
খাগড়াছড়ি জেলার রামগড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা তিন যুবককে আটক এবং হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ বুধবার (৮ জানুয়ারি ২০২৪) এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা এবং সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় জানান, গতকাল (৭ জানুয়ারি) রামগড় উপজেলার হাচৌকপাড়া গ্রামের বাসিন্দা ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উৎপল ত্রিপুরা, একই গ্রামের যুবক রুবেল ত্রিপুরা এবং সুমন ত্রিপুরাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেন। পরে স্থানীয় জনগণ থানায় উপস্থিত হলে উৎপল ও রুবেল ত্রিপুরাকে গতকাল রাতে এবং সুমন ত্রিপুরাকে আজ দুপুর ১২টায় ছেড়ে দেওয়া হয়।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু কর্মকর্তা সাধারণ মানুষের উপর দমন-পীড়ন এবং হয়রানি চালিয়ে যাচ্ছেন। রামগড়ে তিন যুবককে আটক ও হয়রানির ঘটনা এর একটি উদাহরণ।
বিবৃতিতে নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়িসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অতীতে দেখা গেছে, এ ধরনের কার্যক্রমের ফলে নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
পাহাড়ি ছাত্র পরিষদ নেতৃবৃন্দ অবিলম্বে রামগড়সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হয়রানি এবং আটকের ঘটনা বন্ধের জোর দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...