
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা সঠিক ভাবে দেশ পরিচালনা করুন। মাঝে মাঝে বিভিন্ন দোহাই দেন, সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদের তো দোহাই দিতে আনা হয়নি, পদক্ষেপ নেওয়ার জন্য আনা হয়েছে। এখন যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
তিনি আরো বলেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে। ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পাইনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ৫ আগস্টের পর থেকে আহত ও নিহতের পরিবারের যথাযথ দায়িত্ব নেওয়ার উচিত ছিলো, অথচ সরকারের এই বিষয় এখনো উদাসীন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আন্দোলন শুরু করেছে, হাসিনার নির্ঘুমের কারণে ছিল এই কুমিল্লার জনগণ। এই কুমিল্লা থেকে সবসময় ফ্যাসিবাদ প্রতিধ্বনি আওয়াজ উঠেছে। কুমিল্লা থেকে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় জেলার বৈষম্যেরবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...